নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৪ পিএম, ২০২২-০৬-১৯
আজ ১৯ জুন ২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় রাবিপ্রবি দীপংকর তালুকদার একাডেমিক ভবন এর সম্মেলন কক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি জেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শুরুর আগে সম্প্রতি সীতাকুন্ডে ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি জেলা ইউনিটের স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি জেলার স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন বাসাবাড়ির আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন,আগুনের মাঝে আটকে গেলে করনীয় সহ অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বিষয়ে জনসচেতনতার উপর আলোচনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অগ্নি নির্বাপনের জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited