বাঘাইছড়ি প্রতিনিধি | ০৯:০৬ পিএম, ২০২২-০৬-২১
রাঙামাটির বাঘাইছড়িতে বন্যা দূর্গত পানিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ বিতরন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। খাদ্য সামগ্রী ও ঔষধের পাশাপাশি পানি বিশুদ্ধ করণ টেবলেট খাবার স্যালাইন বিরতন করা হয়।
২০ জুন সোমবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার তিনটি আশ্রয় কেন্দ্র আয়নামতি আজিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়তুশ শরফ মাদ্রাসা ও কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি ঔষধ ও পানি বিশুদ্ধ করণ টেবলেট বিতরণ করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া পিএসসি, আর্টিলারী।
এসময় জোন কমান্ডার বলেন বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়, ভবিষ্যতেও বিজিবি সাধারণ মানুষের পাশে থাকবে। এসময় বিজিবির মেডিকেল অফিসার কেপ্টেন মোনোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বুলু ও হাফেজ আহম্মেদ উপস্থিত ছিলেন। গত চারদিনের ভারী বর্ষন ও উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার দশটি গ্রাম পানিতে তলিয়ে যায় এতে রাস্তা ঘাট ডুবে গিয়ে প্রায় চার হাজার মানুষ পানি বন্দী হয়ে পরে।
মৌসুমী এই বন্যায় ঘরবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়, অনেক পুকুরের মাছ ভেসে যায় । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বন্দী মানুষের জন্য ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রান সহায়তার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের মাধ্যমে নগদ এক লক্ষ টাকা ও ২৪ মেট্রিকটন খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে ত্রান ও দূর্যোগ অধিদপ্তর।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের কার্যালয়ে এক জরুরী সভায় বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা, পৌর মেয়র জমির হোসেন। শীঘ্রই প্রতিটি মানুষের দোরগোড়ায় সরকারী সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এদিকে টানা বর্ষণে বাঘাইছড়ি দিঘিনালা সড়কে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে তাই প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited