নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৭ পিএম, ২০২২-০৬-২১
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি পার্বত্য জেলা পরিষদের নিজ কার্যালয়ে হঠাৎ শ্বাস কষ্টে ভুগছিলেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে ফ্লোরে বসে পড়েন। তখন দ্রুত উনাকে এ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রওনা দেওয়া হয়।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় এ্যাম্বুলেন্সে থাকা মং এ্যা নু মার্মা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চেয়ারম্যান স্যারকে ভর্তি করা হয়েছে।
আরো জানা গেছে, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রতিদিনের মতো পার্বত্য জেলা পরিষদের দাপ্তরিক কর্মকান্ডে সারাদিন ব্যস্ততার মধ্যে সময় কাটান। অফিসেই তিনি অসুস্থ অনুভব করেন।
প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা একই সাথে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited