বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৫০ পিএম, ২০২২-০৬-২৩
॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন রোমানা আক্তার। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার প্রশাসনিক কার্যালয়ে প্রথম নারী ইউএনও হিসেবে কাজ শুরু করেন তিনি। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত ইউএনও রোমানা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের প্রায় দেড় লাখ মানুষের বসবাস। ১৯৮৪ সালে বাঘাইছড়িকে উপজেলা ঘোষণা করার পর এবারই প্রথম নারী ইউএনও হিসেবে এই উপজেলায় যোগ দিয়েছেন রোমানা।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রোমানা আক্তার বলেন, আমি প্রথম নারী ইউএনও হিসেবে বাঘাইছড়ি উপজেলায় এসেছি। এটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং একটি বিষয়। অনেক ভালোলাগারও একটি বিষয়।
রোমানা বলেন, এখানে পাহাড়ি-বাঙালি আছে। আর বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই সম্প্রীতির দেশে পাহাড়ি-বাঙালি সবাইকে নিয়ে আমি মিলেমিশে কাজ করতে চাই। যারা এখানে আছেন, সবার সহযোগিতা নিয়ে আমি বাঘাইছড়ি উপজেলার যেসব সমস্যা, সেগুলো যথাসম্ভব নিরসনে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করব ইনশাআল্লাহ।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited