নিজস্ব প্রতিবেদক | ০২:৪৮ পিএম, ২০২২-০৬-২৪
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে কাপ্তাই লেকে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম নুরুল আলম (৮০)। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর বাঁশকেন্দ্র এলাকার বাসিন্দা বলে জানান কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।
শুক্রবার (২৪জুন) সকাল ৮টা ৫০ মিনিটে বৃদ্ধের মৃতদেহ বড়ঘোনা এলাকা সংলগ্ন কাপ্তাই লেক হতে উদ্বার করা হয়েছে। পারিবারিক সুত্রে জানাযায় কাপ্তাই বাঁশকেন্দ্র এলাকায় বসবাসরত মো.নুরুল আলম(৮০) বৃহস্পতিবার দুপুরে গরুর জন্য নৌকাযোগ পাশ্ববর্তী পাহাড়ে ঘাস কাটতে যায়। বিকালের মধ্যে ওই বৃদ্ধ বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন পাহাড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খুজে তার নৌকা ও ঘাস কাটার কাঁচি পাওয়া গেলেও বৃদ্ধাকে পাওয়া যায়নি। অবশেষে ১৮ ঘণ্টা পর কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় শুক্রবার বৃদ্ধের মৃতদেহ পাওয়ায়।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ঘাস কেটে মাথা ঘুরে অথবা স্ট্রোক করে কাপ্তাই লেকে পানির নিচে পড়ে যাওয়ায় বৃদ্ধ আর উঠে আসতে না পাড়ায় তার মৃত্যু হয়। তাঁর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited