নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২২-০৬-২৬
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে জেলার বিভিন্ন বুদ্ধ বিহারকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙামাটি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের ট্রাষ্টি জয়সেন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, অংসুইছাইন চৌধুরী সহ বিভিন্ন বিহারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার অসম্প্রদায়িক চেতনার সরকার, এই সরকারের আমলে সকল ধর্ম বর্ণের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হচ্ছে, উন্নয়ন যাতে কেউ বাঁধাগ্রস্থ করতে না পারে সে জন্য তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
পরে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে ৮৩টি বিহার কর্তৃপক্ষের হাতে ১৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited