মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০৮:৫০ পিএম, ২০২২-০৬-২৭
॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥
ইসলাম ও জঙ্গিবাদ বিপরীতার্থক শব্দ। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।
জঙ্গীতো তারাই যারা ইসলামকে পছন্দ করে না বলে মন্তব্য করেছেন, রাঙামাটি পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মীর মোদদাছছের হোসেন এ কথা বলেন।
রোববার ( ২৭জুন) সকালে রাঙামাটিতে মসজিদের ইমাম, খতিব ও শিক্ষকদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে করনীয় শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, শুদ্ধ সমাজ বিনির্মাণে আলেম ওলামারা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এবং তা করছেন। সমাজে আজকে যে শান্তি স্থিতিশীলতা রয়েছে এতে ইমামদের ভূমিকা আছে। জঙ্গিবাদ সারা বিশ্বেই একটি সমস্যা হিসেবে চিহ্নিত। এর মূল উৎপাটনে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনের নিজস্ব মিলনায়তনে এই আলোচনা সভায়, রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনের উপ- পরিচালক মুহাম্মদ ইকবার বাহার চৌধুরী এর সভাপতিত্বে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, দৈনিক গিরিদর্পন পত্রিকা সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, জাতীয় ইমাম সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি ক্বারী মো. ওসমান গনী চৌধুরী, রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মো. আলী হাসান ভূঁইয়াসহ রাঙামাটির বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতীর কল্যাণের দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited