নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৮ পিএম, ২০২২-০৭-০৩
কুকি চিন ন্যাশনাল ফ্রট (কেএনএফ) কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ির সাইজাম পাড়ায় তিন জনকে গুলি করে হত্যা এবং দুই শিশুকে আহত করার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরাদের দুটি সংগঠন।
রোববার (৩ জুলাই) সকাল বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এর উদ্যাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ জনসাধারণ অংশ নেয়। এসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের জনসাধারণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিপুরা সংসদের উপদেষ্টা দেনদোহা ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পাঞ্জী ত্রিপুরা, মানবাধিকার কর্মী গার্বিয়াল ত্রিপুরাসহ প্রমুখ।
এসময় বক্তারা কুকি চিন ন্যাশনাল ফ্রট (কেএনএফ) এর সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করা এবং আহতদর সুচিকিৎসা প্রদান করাসহ ৭টি দাবী উপস্থাপন করেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত: গত ২১জুন রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রট (কেএনএফ) ৩জন নিরীহ ব্যক্তিকে গুলি করে হত্যা করে এবং ২জনকে গুলিবিদ্ধ করে আহত করে। পর সস্ত্রাসীদের হুমকিতে বড়থলি ইউনিয়নের ৩টি পাড়ার ৯২টি পরিবার পালিয়ে গ্রাম ছেড়ে বান্দরবানের বিভিন্ন পাড়ায় আশ্রয় গ্রহণ করে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited