আলমগীর মানিক | ০৪:৫৯ পিএম, ২০২২-০৭-০৩
রাঙামাটির লংগদু উপজেলাধীন আটারকছড়া ইউনিয়নে ৩৫ বছর বয়সী পাহাড়ী নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।
রোববার (০৩ জুলাই) আটারকছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উল্টাছড়িস্থ নিজ বসত বাড়ি থেকে ফেনসি চাকমা নামের উক্ত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানাগেছে। নিহত নারী এলাকার দেবদাশ চাকমার মেয়ে। তিনি পেশায় পাড়া কেন্দ্রের বর্গা শিক্ষিকা ছিলেন।
আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানিয়েছেন, কিভাবে কার মাধ্যমে মেয়েটি খুন হয়েছে সেটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। পারিবারিক কলহের কারনে অথবা অন্য কোনো কারনেও ফেনসি চাকমাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি জানান, আমি শুনেছি মেয়েটির মাথায়ও আঘাত করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, বিগত এক দশক আগে ফেনসি চাকমা স্বামী কর্তৃক ডিভোর্স প্রাপ্ত হয়ে তার বোনের বাড়ির অদূরে একটি বাড়ি করে সেথায় বসবাস করছিলেন। পরবর্তীতে সেখানে তার বোনের মেয়ের শিক্ষকতার চাকুরিটি তিনি নিজেই বর্গা শিক্ষকের কাজ করতেন।
স্থানীয় শিশুদেরকে প্রাইভেটও পড়াতেন তিনি। রোববার সকালে তার ছাত্ররা প্রাইভেট পড়তে এসে ফেনসি চাকমাকে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে লংগদু থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে জানতে লংগদু থানার অফিসার ইনচার্জকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited