আল মামুন | ০৯:৩৪ পিএম, ২০২২-০৭-০৮
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দরিদ্র ৯৫৩ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ। শুক্রবার সকালে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯ ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে এই ভিজিএফের চাউল তুলে দেওয়া হয়। এতে খাগড়াছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা বকুল বিকাশ চাকমা ও গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা ভিজিএফ এর (খাদ্য শস্য) তুলে দেন।
এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য-মেঘনাথ ত্রিপুরা,মিলি ত্রিপুরা,কুবলেশ^র ত্রিপুরা,সুইচিংপ্রু মারমা,রামকুমার ত্রিপুরা অঞ্জলী ত্রিপুরা,মলিন বিকাশ ত্রিপুরাসহ অন্যনরা অংশ নেন। এতে প্রতিজনকে ১০ কেজি হারে চাউল তুলে দেন অতিথিরা।
দরিদ্র পরিবারগুলো ভিজিএফের চাউল পেয়ে স্বস্থি প্রকাশ করেন। বলেন, ধর্ম যার যার উৎসব সবার এটি বাস্তবায়নে সরকারের কার্যক্রম এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা মাথায় রেখে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখায় ধন্যবাদ জানান তারা।
গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে স্বচ্ছতার সাথে নয়টি ওয়ার্ডের ৯৫৩ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বন্টন করে দেওয়া হয়েছে। ঈদের আনন্দের পাশাপাশি সকল জাতিগোষ্ঠির মেলবন্ধনের মধ্য দিয়ে ভিজিএফের চাউল পেয়ে সকলের মূখে হাঁসি ফোটানোর অব্যাহত চেষ্টা প্রধানমন্ত্রীর অবদান বলেও তিনি মন্তব্য করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited