নিজস্ব প্রতিবেদক | ১০:৪৪ এএম, ২০২২-০৭-১৫
বান্দরবানে রাত গভীরে শৈচিংমং মারমা (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে জানা যায়নি।
১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ১ টায় সদর উপজেলা ৬নং বাঘমারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন হ্যডম্যান পাড়ায় এ ঘটমা ঘটে।
নিহত - শৈচিং মং মারমা (৪০), সে লামা উপজেলা রুপসী পাড়া ইউনিয়নের দরদরী নোয়া পাড়া গ্রামের খ্যুদু মারমা ছেলে।
স্থানীয়রা জানান, রাত গভীরে শৈচিংমং মারমা কে গলা কেটে হত্যা করেছে বলে তার স্ত্রী জানালে এলাকাবাসী এসে দেখেন ঘরে ভিতর গলা কাটা লাশ পড়ে আছে।
নিহত স্ত্রী উমেনু মারমা (৩৬) জানান, রাত গভীরে ঘুমন্ত মাঝখানে তার স্বামী প্রসাব করার শেষ করে ঘরে ভিতর ঢুকে। স্বামী সাথে তিনজন মুখোশধারী ঘরে প্রবেশ করে তার স্বামীকে গলা কেটে হত্যা করে । স্বামীকে হত্যার আগে তার চোখ বেঁধে দেওয়াতেই শুধু আওয়াজ ছাড়া কিছুই দেখেননি । হত্যার শেষে ভয়ে দুটি বচ্চা নিয়ে পাশ্ববর্তী ঘরে পালিয়ে যান নিহত স্ত্রী।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা জড়িত সেটি পরে জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited