বান্দরবান প্রতিনিধি | ০৭:০৯ পিএম, ২০২২-০৭-১৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১২টি আগ্নেয়াস্ত্র'সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার ভোরবেলায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তের পুট্টারঝিরি নামক এলাকায় পাহাড়ের অভ্যন্তরে চোরাকারবারি চক্রের একটি গোপন আস্তানায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এসময়পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্ববর্তী আস্তানা থেকে পরিত্যক্ত বস্তাবন্দি অবস্থায় ১টি চাইনিজ রাইফেল, ১টি এসবিবিএল অস্ত্র, ১টি, দেশীয় তৈরী পিস্তল ১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ৮টি, ডায়ানা ৩৫০ মেঘনাম, বার্মিজ মদ ১২ বোতল, বার্মিজ সিগারেট ১০ প্যাকেট এবং বার্মিজ বস্তা ৪টি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগ্নেয়াস্ত্র সরঞ্জাম গুলো সীমান্ত অঞ্চলে চোরাচালান জড়িত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি বিজবি ১১ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃকর্নেল রেজাউল করিম জানান, মিয়ানমার সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র আদানপ্রদান ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited