আল মামুন | ০৯:১০ পিএম, ২০২২-০৭-১৯
চট্টগ্রামের ফটিকছড়িতে অন্তরা দে নামে এক গৃহবধুকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারী স্বামী,শ্বশুর ও শ্বাশুরিকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে স্থানীয় এলাকাবাসি ও অন্তরার পরিবার ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি ভুবনেশ্বরী কালী মন্দিরের সভাপতি অজিত নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নিহত গৃহবধু অন্তর দের পিতা বাবলু দেব বাপ্পি,সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরণ সেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, নারী নেত্রী সাংবাদিক চিংমেপ্রু মারমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে স্বামী টিটু গুপ্ত,শ্বশুর তপন গুপ্ত ও শ্বাশুরি রিনা গুপ্ত পরিকল্পিতভাবে গৃহবধু অন্তরা দে'কে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেয়। বক্তারা, এখনো আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। নিহত অন্তরা খাগড়াছড়ি শহরের আনন্দনগর এলাকার বাসিন্দা বাবলু দেব বাপ্পির মেয়ে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited