নিজস্ব প্রতিবেদক | ১১:২৩ পিএম, ২০২০-১০-১৩
‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি), রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার মেয়র জনাব আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালি শেষে রাঙ্গামাটি পৌরসভার সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্যের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র জনাব আকবর হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জনাব জামাল উদ্দীন, নগর পরিকল্পনাবিদ জনাব সুবর্ন চাকমা, ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের ইউএনডিপি প্রতিনিধি জনাব আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং নগর স্বেচ্ছাসেবকগণ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited