নিজস্ব প্রতিবেদক | ১১:৫১ পিএম, ২০২২-০৭-১৯
খাগড়াছড়ি পৌরসভার ২০২২-২০২৩অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯জুলাই)বিকাল ৪টায় পৌরসভার সম্মেলন কক্ষে প্রভাত তালুকদা’র সঞ্চালনায় উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এবারের উন্মুক্ত বাজেটে২০২২-২০২৩ অর্থবছরের আয়- ট্যাক্স, রেইট, ফিস, ইজারা,অন্যান্য উন্নয়ন খাত ব্যতীত রাজস্ব খাতে সরকারি অনুদান,সরকারি ও প্রকল্প অনুদান, মূলধন, প্রারম্ভিক স্থিতিসহ সব মিলিয়ে সর্বমোট আয় ধরা হয়েছে ৭৮কোটি ৫৭ লাখ ৩হাজার ৮’শ ৩টাকা (আটাত্তর কোটি সাতান্ন লাখ তিন হাজার আটশত তিন) টাকা এবং ব্যয় বেতন ও অন্যান্য, যানবাহন, টেলিফোন বিল, বিদ্যুৎ, সংস্থাপন ব্যয়, শিক্ষা ব্যয়, কর আদায় খরচ, বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণ, দিবস, উদযাপন, খেলাধুলা, সাংস্কৃতিক, সাহায্য-সহযোগিতা, স্বাস্থ্য ও পয়:প্রণালী, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ,পানি শাখার ব্যয়,উন্নয়ন ও প্রকল্প ব্যয়, মূলধন বাবদ ব্যয় ধরা হয়েছে ৫৮কোটি ২৮লাখ ৮৪হাজার ৬’শ ৭৪ টাকা।অবশিষ্ট বা স্থিতি ধরা হয়েছে ২০কোটি ২৮লাখ ১৯হাজার ১’শ ২৯টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণাকালে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, সরকারের রুপকল্প ২০২১থেকে ২০৪১সাল বাস্তবায়ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রুপান্তরের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি খাগড়াছড়ি পৌরসবাকে আরো আধুনিক নান্দনিক, জনবান্ধব পৌরসভা হিসেবে রুপান্তর করার লক্ষে পৌর এলাকার সকল নাগরিকদের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা আহ্বায়ক তপন কান্তি দে, লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ আলম,পৌর কাউন্সিলর অতীশ চাকমা,পৌর কাউন্সির বাচ্চু মনি চাকমা, পৌর সভার অন্যান্য কাউন্সিলর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited