আলমগীর মানিক | ১২:৪৪ এএম, ২০২২-০৭-২০
মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য়ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এই ব্রিফিং করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) নির্মিত গৃহগুলো হস্তান্তর করবেন। উক্ত অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সারাদেশের ন্যায় রাঙামাটিতে ৩য় পর্যায়ে (২য় ধাপে) ৩২টি ঘর উপহার প্রদান করা হবে। তৈরিকৃত এসব ঘরগুলো স্ব-স্ব উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের সামনে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে।
ওইদিন রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited