নিজস্ব প্রতিবেদক | ১১:৫৭ পিএম, ২০২২-০৭-২২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানার ৮নং পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪১৪ ঘনফুট অবৈধ বিভিন্ন জাতের কাঠ আটক করেছেন সেনাবাহিনী।
২১ জুলাই (বৃহস্পতিবার ) রাত ০৭টায় বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল), জোন কমান্ডার লেঃকর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, এর নির্দেশে মাসালং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার-ওয়ারেন্ট অফিসার মাসুক কাজী এর নেতৃত্বে এসব কাঠ জব্দ করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, সাজেক থানার ৮নং পাড়া এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছেন সেনাবাহিনী।
কাঠ জব্দের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনা স্থান হতে পালিয়ে যায়। আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানা যায়।
কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা জনাব শেখ ফারুক আহম্মেদ বলেন-পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে আমরা একক ভাবে কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।
তথ্যের ভিক্তিতে প্রায় সময় আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে থাকি। ফলে প্রতিনিয়ত কাঠ পাচার রোধে যৌথবাহিনীর সাথে সমন্বয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ।আটককৃত কাঠগুলো সাজেক থানা বাঘাইহাট রেঞ্জে হস্তান্তর করা হয়। এবং বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।
বাঘাইহাট জোনের জোন কমান্ডার ফোনালাপে সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তারই ধারাবাহিকতায় দেশের জনগণ এবং দেশের সম্পদ রক্ষার জন্য সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিতা অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited