রাজস্থলী প্রতিনিধি | ০২:৪০ পিএম, ২০২২-০৭-২৩
॥ মোঃআইয়ুব চৌধুরী-রাজস্থলী ॥
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে দেশব্যাপি পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ(২৩-২৯ জুলাই)-২২। কর্মসূচীর প্রথম দিন ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা মৎস্য অফিসে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর সপ্তাহব্যাপি কর্মসূচী তুলে ধরেন লিখিত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদনে লক্ষমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। এ বছরও কাংখিত লক্ষমাত্রা নিয়ে দেশব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে ।
এ বছর মৎস্য সপ্তাহ উদযাপনে ৭ দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ২৪ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে প্রান্তুিক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ে পরামর্শ, পুকুরের মাট ও পানি পরীক্ষা, কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ এবং মৎস্যচাষের ওপর মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান রয়েছে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, অর্থ সম্পাদক আইয়ুব চৌধুরী, মৎস্য বিভাগের কর্মরত ক্ষেত্র সহকারি চিংনুমং মারমা ও অফিস সহকারি বিশ্বজিৎ চাকমা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited