বাঘাইছড়ি প্রতিনিধি | ০৪:৪২ পিএম, ২০২২-০৭-২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জেএসএস সন্তু লারমা দলের খুন সন্ত্রাস ও ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ প্রসীত প্রন্থি দুই সংগঠন সাজেক নারী সমাজ ও পার্বত্য নারী সংঘ।
২৪ জুলাই রবিবার সকাল ৯ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং, বাঘাইহাট বালুমুড়া, বঙ্গলতলী বালুখালী এলাকায় এক যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে আনুমানিক এক হাজার ইউপিডিএফ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মানববন্ধনে নারী নেত্রী রুপসা চাকমার চঞ্চলনায় বক্তব্য রাখেন উর্মীলা চাকমা পার্বত্য নারী সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য।
পার্বত্য নারী সংঘ বাঘাইছড়ি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবিতা চাকমা, অন্নেশা চাকমা পার্বত্য নারী সংঘ সভাপতি বাঘাইছড়ি উপজেলা শাখা। সুচনা চাকমা সদস্য পার্বত্য নারী সংঘ বাঘাইছড়ি উপজেলা শাখা।
বক্তারা জেএসএস সন্তু দলের সভাপতি জোতিন্দ্রো বধি প্রিয় চাকমা ওরফে সন্তু লারমার প্রতি অনতিবিলম্বে পাহাড়ে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি ও ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবী জানান।
এছাড়াও সাজেক অঞ্চলের বিভিন্ন জায়গায় মানববন্ধনে আশা লোকজন ও গ্রামের কারবারিদের জেএসএস সন্তু দলের সন্ত্রাসী কর্তৃক হুমকি ধমকি, বাধা প্রধান মানববন্ধনে অংশ নেয়া লোকদের ৫০০০ টাকা জরিমানার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে একই দাবীতে খাগড়াছড়ির দিঘিনালায় মানববন্ধন ও বিক্ষোভ করে ইউপিডিএফ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited