নিজস্ব প্রতিবেদক | ০৯:৫০ পিএম, ২০২২-০৭-২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম মারাগেছেন।
২৪ জুলাই রবিবার বিকেলে সাড়ে তিন ঘটিকায় সাজেক পর্যটন কেন্দ্র থকে ফেরার পথে চাঁদের গাড়ীকে সাইট দিতে গিয়ে এই মোটরসাইকেল দূর্গটনা ঘটে এতে নিজের মোটরসাইকেল থেকে উল্টে পরে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সৈনিক নং- (৪৫০৭২৮৫) আব্দুল হালিম মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় মূমুর্ষ সেনা সদস্য আব্দুল হালিমকে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির ২০৩ রিজিয়নের এমডিএসে নিয়ে গেলে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেনা সদস্য বাঘাইছড়ি পৌরসভার দুই নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের বড় ছেলে সে চট্টগ্রাম সেনানিবাসের অধিনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল নিয়ে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দূর্গটনায় পরেন।
নিহত সেনা সদস্যের ছোট ভাই উজ্জ্বল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বৃষ্টিতে সড়ক পিচ্ছিল ছিলো চাঁদের গাড়ী দেখে হার্ড ব্রেইক করে মোটরসাইকেল থেকে উল্টে পরে মাথায় ও কোমরে আঘাত পেয়ে মারাত্মক ভাবে আহত হয় পরে খাগড়াছড়ি সেনাবাহিনীর এমডিএসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited