আলমগীর মানিক | ১০:৪৮ পিএম, ২০২২-০৭-২৪
রাঙামাটি জেলা দায়রা জজ আদালতের সামনে নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে সিজিএম আদালত ভবনের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক-এমপি।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মান প্রকল্পের প্রধান সমন্বয়ক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক, রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মোঃ মোখতার আহমদ প্রমূখ।
রাঙামাটি গণপূর্ত বিভাগের বাস্তবায়নে নবনির্মিত পাঁচ তলা বিশিষ্ট আদালত ভবনটি ২০ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে রাঙামাটি গণপূর্ত বিভাগএ ভবন নির্মাণ করা হয়।
ভবনে ১৩টি এজলাস রয়েছে। যেখানে আদালতের বিচারকার্য অনুষ্ঠিত হবে। এছাড়া এই ভবনে কনফারেন্স রুম, জেলা লিগ্যাল এইড অফিস, বিচারকদের চেম্বার, খাস কামরা, মালখানা, ওয়েটিং রুম, ফিডিং রুমসহ অন্যান্য প্রশাসনিক কক্ষ রয়েছে। ভবনে দুটি লিফট রয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited