বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:০৬ পিএম, ২০২২-০৭-২৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর এর সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আবদুল হালিম এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ২৫ জুলাই সোমবার সকালে সেনাবাহিনীর পাহারায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের এমডিএস থেকে মরদেহ বাঘাইছড়িতে সেনা সদস্যের বাড়িতে আনা হয়।
সকাল ৯ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক কেন্দ্রীয় মডেল মসজিদের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরান নিহত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আব্দুল হালিমের জীবন বৃত্তান্ত পড়ে শোনান।
তিনি বলেন মরহুম ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম ১৪ জানুয়ারী ২০০৭ সনে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন কর্মজীবনে তিনি একজন গর্বিত ও দক্ষ সদস্য ছিলেন, তিনি সুনামের সহিত পেসিডেন্ট গার্ড রেজিমেন্টে(পিজিআর) এর মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ছুটিতে বাড়িতে এসে ২৪ জুলাই সাজেক বেড়াতে গিয়ে ফেরার পথে সাড়ে ৩ ঘটিকায় সাজেক ১৪ মাইল এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় শাহাদাৎ বরন করেন,মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন।
পরে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে সশস্ত্র সালাম ও রাষ্ট্রিয় মর্যাদায় মুসলিম ব্লক কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়। দাফন সম্পন্ন করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও মোনাজাত করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited