মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১০:৫৩ পিএম, ২০২২-০৭-২৭
॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির-রাঙামাটি ॥
রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি এর কার্যকরী পরিষদের নিবার্চন আগামী ২৯জুলাই।
এই নির্বাচন কে ঘিরে প্রার্থীদের চলছে নানার আয়োজন। প্রার্থীরা বিভিন্ন ভাবে চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। কেউ কেউ অতিউৎসাহী হয়ে ব্যবহার করছেন রঙিন পোস্টার। যদিও সমবায় কার্যলয়ের আইনে রঙিন পোস্টার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সমবায় কার্যলয়ের আইনের তোয়াক্কা না করে প্রার্থীরা ব্যবহার করছে রঙিন পোস্টার।
এদিকে সমবায় কার্যলয় থেকে ও নেয়া হয়নি কোনো প্রকার প্দক্ষেপ।
রঙিন পোস্টার ব্যবহারের বিষয়ে রাঙামাটি সদর উপজেলা সমবায় অফিসার আশিষ চৌধুরী সাথে কথা বললে তিনি বলেন, রঙিন পোস্টার ব্যবহার সমবায় কার্যলয়ের আইনে সম্পূর্ন নিষিদ্ধ।
রঙিন পোস্টার প্রার্থীরা ব্যবহার করছে এমন প্রশ্নে তিনি বলেন, একজন প্রার্থী রঙিন পোস্টার ব্যবহার করছে তা অন্য একজন প্রার্থী এসে মৌখিক ভাবে জানিয়েছে, আমরা তাদের কে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দি।
এপর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দেয়া রঙিন পোস্টার ব্যবহার কারীর বিরুদ্ধে সমবায় কার্যলয় থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তা আরো খতিয়ে দেখবেন বলেও জানান রাঙামাটি সদর উপজেলা সমবায় কার্যলয়ের এ কর্মকর্তা।
রঙিন পোস্টার ব্যবহারের বিষয়ে রঙিন পোস্টার ব্যবহারকারী কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো হারুনর রশীদ এর সাথে কথা বললে তিনি বলেন, রঙিন পোস্টার ব্যবহার করা আইনে নাই তবে অন্যরা ব্যবহার করছে তাই তিনি করছেন। আর রঙিন পোস্টার ব্যবহারে সমবায় কার্যলয় থেকে তাদের কে কিছু জানিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, সমবায় কার্যলয় থেকে তাদের কে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited