নিজস্ব প্রতিবেদক | ১১:১১ এএম, ২০২২-০৮-০৬
বান্দরবানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বান্দরবান প্রতিনিধি বান্দরবানে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে নিজঘরে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে পৌর শহরে ৩নং ওয়ার্ড কালাঘাটা ফকিরের টিলা নিজ বাড়ীতে ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার মোঃ সেলিম এর স্ত্রী।
বান্দরবান পৌরসভার ৩নংওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ ঘটনাটি নিশ্চিত করেন।
মৃত সোনিয়া আক্তারের মা সাদিকা বেগম জানান, তার মেয়ের গত তিন মাস আগে দুই পক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনা মাধ্যমে পারিবারিকভাবে মোঃ সেলিমের সাথে বিবাহ হয় । বিবাহর পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে মৃত সোনিয়া আক্তার ভীষণ রাগী ছিল। স্বামী এবং শাশুড়ির উপর অভিমান করে গলায় শাড়ি পেচিয়ে ঘরের তীরে সহিত বেঁধে আত্মহত্যা করেছেন। বান্দরবান সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শওকত ইমরান বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই গৃহবধুর মৃত্যু হয়েছে।
বান্দরবান সদর থানার এসআই রিয়াদ জানান, গৃহবধুর লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্তসহ আইন প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited