নিজস্ব প্রতিবেদক | ১১:৪৫ পিএম, ২০২২-০৮-০৮
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এর বিজ্ঞান ভবনে বিজ্ঞানাগারের আধুনিকায়ন শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ আগষ্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞানাগারের আধুনিকায়ন শুভ উদ্বোধন করেন।
আধুনিক, বিজ্ঞান সম্মত ও তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে নবনির্মিত বিজ্ঞান ভবনে বিজ্ঞানাগার আধুনিকায়ন করা হয়েছে।
এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সম্মানিত চেয়ারম্যান ও অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞানাগারসমূহ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য ব্রীজের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক এই বিজ্ঞানাগারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভিত্তিক, তথ্যপ্রযুক্তিগত ব্যবহারিক দক্ষতা, মননশীল জ্ঞান বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে যে কোনো উন্নয়নমূলক কর্মকান্ডে লেকার্সের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ আধুনিক এই বিজ্ঞানাগারের আধুনিকায়নে অর্থায়নের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited