রাজস্থলী প্রতিনিধি | ১০:০৩ পিএম, ২০২০-১০-১৪
রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোন ডেয়ারিং টাইগার্স ২৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধীন রাজস্থলী সাব জোন কর্তৃক আসন্ন শারদীয় দুর্গা উৎসব পালনের লক্ষে রাজস্থলী বাজার শ্রী শ্রী হরিমন্দির পরিচালনা কমিটিকে আর্থিক অনুদান সহায়তা দেওয়া হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬ টায় ক্যাম্প প্রাঙ্গনে উক্ত সহায়তা প্রদান করেন ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন দেবাশীষ সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাম্প ওয়ারেন্ট অফিসার মিলন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান, হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি সম্ভুনাথ বনিক, বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ধনরাম কর্মকার, ও মা ডেকোরাসনের মালিক পলাশ চন্দ্র দাশ প্রমুখ।
সহায়তা প্রদান কালে, ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন দেবাশীষ সরকার বলেন, কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মিজানুল হকের নির্দেশনায় রাজস্থলীতে শান্তিপূর্ণ ভাবে দুর্গা উৎসব পালনের লক্ষে আর্থিক অনুদান সহায়তা প্রদান করা হয়।
এলাকাটি একটি শান্তি প্রিয় এলাকা যাতে কোন প্রকার সম্প্রীতি নষ্ট না হয় সে দিকে সকলকে সজাগ থাকতে হবে। কেউ যদি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সম্প্রীতি বিনষ্ট করে তাহলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। তাই পাহাড়ী বাঙ্গালী সকলে মিলে এ সার্বজনীন দুর্গা পুজা পালনে উৎসাহ উদ্দীপনায় মেতে উঠবেন। ধর্ম যার যার উৎসব সবার। তাই এ গুলো মাথায় রেখে আসন্ন দুর্গাপুজা পালনের সকলের সার্বিক সহযোগিতা একান্ত কামনা করি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited