আল মামুন | ০১:০১ এএম, ২০২২-০৮-১১
খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ভেঙ্গে পড়ে শ্রাবণ দেওয়ান নামের ৬ বছর বয়সের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগষ্ট ২০২২) সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ ঔ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। শ্রাবণ দেওয়ান নারায়ণখাইয়া গ্রামের প্রণয় দেওয়ানের ছেলে। খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন। স্বণির্ভর বাজারের ব্যবসায়ী কলিন চাকমা বলেন, দীর্ঘদিন ধরে গেইটটি ভাঙ্গা ছিল। শিক্ষার্থীরা আসা যাওয়ার সময় গেইট ধরে খেলা করত। তারপরও বিদ্যালয় কর্তৃপক্ষ গেইটটি সরিয়ে না নিয়ে বাঁশের খুঁটি দিয়ে লাগিয়ে রাখায় এ ধরনের দূর্ঘটনা ঘটেছে। এটা বিদ্যালয়ের ব্যবস্থাপনার সমস্যা।
খাগড়াছড়ির প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, ঘটনার পরপর বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক বা অন্য কেউ দোষি বা দায়ী আছে কিনা তা তদন্তে কমিটি করতে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবরে চিঠি দেয়া হচ্ছে।
এ দিকে ঘটনার পরপর রক্তাক্ত অবস্থায় শ্রাবণ দেওয়ানকে খাগড়াছড়ি সদর হাপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited