নিজস্ব প্রতিবেদক | ১২:৫৭ এএম, ২০২২-০৮-১৪
রাঙামাটিতে প্রতিভা ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠন ও উক্ত সংগঠন হতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। ১২ আগস্ট ২০২২ইং, শুক্রবার বিকেলে রাঙামাটি শহরের কাঠালতলীস্থ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রতিভা ক্রিকেট ক্লাবের সিনিয়র সদস্য বিপুল ত্রিপুরা। এতে আরো উপস্থিত ছিলেন প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি সাইদুল হক মৃধা বশির সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাধারণ সভা শেষে সকলের সম্মতিক্রমে প্রতিভা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু তৈয়ব-কে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে পুনরায় নির্বাচিত করা হয় এছাড়াও প্রতিভা ক্রিকেট ক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে অত্র সংগঠনের সভাপতি নির্বাচিত হয় মোঃ জসিম উদ্দিন।
এছাড়াও সকলের সম্মতিক্রমে সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও অর্থ সম্পাদক ইয়াছিন মিশু-কে নির্বাচিত করা হয়। এসময় অতিথিবৃন্দ ও প্রতিভা ক্রিকেট ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited