নিজস্ব প্রতিবেদক | ০১:০৩ এএম, ২০২২-০৮-১৪
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুভছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ রাঙ্গামাটি সরকারী কলেজ উপ-কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ২,৩৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২,২০৮ জন উপস্থিত ছিল এবং উপস্থিতির হার ৯৪%।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র জিএসটি ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।
বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর বি ইউনিট (মানবিক) এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ আগস্ট ২০২২ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited