নিজস্ব প্রতিবেদক | ০১:৩৩ এএম, ২০২২-০৮-১৪
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শনিবার জুরাছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জুরাছড়ি শলক কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য একটি বোট বিতরণসহ উপজেলা সদরে সৌন্দর্যবর্ধনের জন্য করা জুম্মবি এবং বইপাড়া ভাস্কর্য গুলো উদ্ধোধন করেন।
এছাড়াও ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় এবং কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের সকল কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সরকার যা দিচ্ছে সেগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।
বর্তমানে বিদ্যুতের লোডশেডিং কমানোর লক্ষ্যে সকলকে বিদুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, অযথা বিদ্যুৎ অপচয় করা যাবেনা এজন্য জনসচেতনতা সৃষ্টি করার জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গদের প্রতি অনুরোধও করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। উল্লেখ্য আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বই বিতরণ করা হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited