নিজস্ব প্রতিবেদক | ০১:৩৭ এএম, ২০২২-০৮-১৪
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাহাড়ের দুর্গত মানুষজনকে সহায়তার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সর্বদায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
শনিবার (১৩ আগস্ট) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট এর আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর বারোগোনিয়া তালুকদার পাড়া কমিউনিটির ৪২ পরিবারের প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১২ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ রফিক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্য নির্বাহী সদস্য দানবীর চাকমা ও মনোয়ারা আক্তার জাহান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী আরো বলেন, ইউনিটের সদস্যরা অত্যন্ত গতিশীল ও কর্মমূখর থেকে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে আসছে। আর আওয়ামীলীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্যদিয়ে দারিদ্র বিমোচন ও মানুষের ভাগ্য উন্নয়নে নানামুখি কাজ করছে।
এই এলাকায় জমির পর্যাপ্ততা থাকার কারণে কৃষি ও পশু পালনের লাভ জনক-অনুকুল পরিবেশ রয়েছে। সূতরাং উপকারভোগী পরিবাররা এ সংক্রান্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রেড ক্রিসেন্টের দেয়া অর্থ যথাযথ ভাবে ব্যবহারের আহবান জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited