আল মামুন | ০১:৪০ এএম, ২০২২-০৮-১৭
খাগড়াছড়িতে এক প্রধান শিক্ষিকাকে পিটিয়েছে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা। ঘটনার পর আহত শিক্ষিকা মৌসুমী ত্রিপুরাকে (৪৪) খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট ২০২২) বেলা ১২টার দিকে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মৌসুমী ত্রিপুরা খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমী ত্রিপুরা বলেন, সকালে বিদ্যালয়ের ভাঙা গেইট মেরামতের আবেদন নিয়ে সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসার কার্যালয়ে গিয়েছিলাম। দীর্ঘ সময়েও তিনি আমার বিষয়টি নিয়ে কথা না বলায় তার দৃষ্টি আকর্ষণ করি। এসময় ক্ষুব্দ হয়ে তিনি আমার উপর অতর্কিতভাবে কিল ঘুষি মারতে থাকেন। পরে অফিসের অন্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা বড়ুয়া বলেন, রোগীর (মৌসুমী ত্রিপুরা) বা চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে দুটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া তার মাথায় ব্যাথা আছে। আমরা তাকে ভর্তি করেছি।
সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা বলেন, তিনি (শিক্ষিকা) অফিসে এসে আমার হাত-গলা ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এসময় তাকে আমি অপেশাদার আচরণ করতে নিষেধ করি। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে তিনি দরজায় আঘাত পান। অন্যদিকে মৌসুমী ত্রিপুরা তাকে নিজের স্বামী দাবি করলেও সুভায়ন খীসা বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, এ ঘটনায় যে জড়িত থাকবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited