নিজস্ব প্রতিবেদক | ১১:৫৫ পিএম, ২০২২-০৮-২১
২০০৪ সালের ২১শে আগস্ট শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামাত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে রবিবার সকাল ১০ টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে বিএনপি-জামাতের সরাসরি মদদে গ্রেনেড হামলা চালানে হয়েছিল।
তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামীলীগসহ দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধংস করে দেয়া। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচার দাবীসহ ভবিষ্যতে বিএনপি- জামাতের যেকোন দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করার আহবান জানানো হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited