নিজস্ব প্রতিবেদক | ০২:৩৪ পিএম, ২০২২-০৮-২২
জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা বিএনপির নগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, বিএনপি নেতা মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্যদিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্দোলনের মধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited