বাঘাইছড়ি প্রতিনিধি | ১২:২৬ পিএম, ২০২২-০৮-২৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে (২২ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ (সিনিয়র সহকারী জজ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার ওসি আনোয়ার হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত সকলকে লিগ্যাল এইড প্রসঙ্গে বিস্তারিত জানান। সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যাদি তুলে ধরেন সংশ্লিষ্টরা।
এর আগে সকালে উপজেলার কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ে হলরুমে সরকারি খরচে কীভাবে আইনি সহায়তা পাওয়া যায় সে বিষয়ে অবহিতকরণ সভা হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার আমতলী ইউপির মাহ্নিলা, পৌর এলাকার মুসলিম ব্লক ও জীবতলীতে বিরোধপূর্ণ ভূমি পরিদর্শন ও বাদী-বিবাদীর সঙ্গে মীমাংসা সভা করেছেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited