আল মামুন | ০৬:০৮ পিএম, ২০২২-০৮-২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমা আক্তার (২২) নামে এক গৃহবধু নিহত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট ২০২২) সকাল সোয়া ৯টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজার এলাকার মো. রোশন আলীর মেয়ে। সেই নোয়াখালীর সেনবাগের মো. আবব্দুল্লাহর স্ত্রী। দাদীর কুলখানী শেষে নোয়াখালীতে শ^শুরবাড়ি ফিরছিলো ।
স্থানীয় সুত্রে জানায়, নিহত ওই নারী মাহিন্দ্র যোগে মাটিরাঙ্গা আসার পথে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় পৌছলে ঝুঁকিপুর্ণ মোড়ে মাহিন্দ্র থেকে ছিটকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়ি গামী পাথর বোঝাই দ্রুতগামী দ্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রুমা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে ।
তিনি আরো জানান, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় আইনি কার্যক্রম পরিচালিত হবে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে এবং চালক পলাতক রয়েছে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited