আল মামুন | ০১:৩৪ এএম, ২০২২-০৮-২৮
ষড়যন্ত্রকারীরা বসে নেই উল্লেখ করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বলেছেন, উন্নয়নে বিশ^াস করে না বলেই বিএনপি-জামাত জোট সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। তারা এদেশকে নিয়ে বার বার গভীর ষড়যন্ত্রের মধ্যদিয়ে ধ্বংসাত্বক রাজনীতির খেলায় মেতেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে এদেশকে নিয়ে ষড়ষন্ত্রে শুরু হয়েছিলো বলেও তিনি উল্লেখ করে।
শনিবার (২৭ আগস্ট ২০২২) দুপুরে খাগড়াছড়ির আলুটিলা পার্কে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে তিনি মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম সঠিক নেতৃত্বের জন্য সকলকে একসাথে নিয়ে সংগঠন পরিচালনাসহ কমিটি গঠনের সবার সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এতে তিনি “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে দিতে বার বার ষড়যন্ত্র ও বিভ্রান্তী ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো ক্ষমতায় আনতে মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তিকে আরো ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এর আগে শোকসভার শুরুতে জাতির পিতাসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় ১ মিনিট নীরবতা পালন করে নেতাকর্মীরা।
শোক সভায় কমিটির সদস্য মো. ফারুক খানের সঞ্চালনায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণব এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক উত্তম কুমার.অংপ্রু মারমা,আরিফুল ইসলাম,কামরুল হাসান, সংগঠনটির সাধারন সম্পাদক আব্দুস সালাম, দীঘিনালা সভাপতি এরশাদুল ইসলাম,সাধারন সম্পাদক মো.কামরুজ্জামান,পানছড়ি সভাপতি হারুনুর রশিদ প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited