নিজস্ব প্রতিবেদক | ০৩:২৪ এএম, ২০২২-০৮-২৮
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, রবিন্দ্র-নজরুলের গান কবিতা ও সাহিত্যে স্বাধীনতায় সাহস যুগিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে বিশে^র দরবারে বাংলাদেশের মানচিত্র আঁকিয়েছেন।
বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস এবং এ মাস আমাদের জাতীয় শোক দিবস। তাঁদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শনিবার বিকাল ৫টায় সাংস্কৃতিক সংগঠন এসো গান শিখি সংগীত বিদ্যাপীঠ এর আয়োজনে রবীন্দ্র-নজরুলে প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ^কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ঘিরে চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শহরের শিশু পার্ক সংলগ্ন বাংলাদেশ শিশু একাডেমি হল রুমে সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক-প্রকাশক মিলটন বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাঙামাটির উপ-আঞ্চলিক পরিচালক মোঃ সেলিম, নানিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মিজ বন্ন্যা বড়ুয়া, সিপিবি সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদকমন্ডলীর সভাপতি অনুপম বড়ুয়া শংকর, এসো গানশিখি সংগীত বিদ্যাপীঠ এর উপদেষ্টা ডাঃ দুলাল দাশ গুপ্ত দুল, মৃদুল ধর, সহ-সভাপতি বিমল ঘোষ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশীষ দেব।
প্রধান অতিথি আরো বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। তাদেরকে যদি সুশিক্ষায় বড় করতে পারি তারাই হবে সাম্যের ভবিষ্যত। রবিন্দ্র নজরুলের গান কবিতা তাদের মাঝে বিলিয়ে দিতে পারলে তাদের ভবিষ্যত সুন্দরই হবে। আজকের অনুষ্ঠানের আয়োজক এসো গানশিখি সংগীত বিদ্যাপীঠ এর সাংস্কৃতিক কর্মকান্ড দীর্ঘ দিনের। আমি তাদের পথ চলায় যথাসাধ্য সহযোগীতার চেষ্টা করবো বলে উল্লেখ করেন।
বিশেষ অতিথি মোঃ সেলিম বলেছেন, সাহিত্য সাংস্কৃতির প্রতিষ্ঠান যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে কষ্ট হয়। বেতারে কর্মরত অনেকেই ভাবেন তারা বসে থাকলেই ভালো, কিন্তু আমি তার বিপরীত। আর তাই হওয়াতে আমাকে এজেলা ওজেলায় বদলীও করে। রাঙ্গামাটি বেতারে এখন দেড়শত শিল্পী নিয়মিত সাংস্কৃতি নিয়ে কাজ করছেন। তিনি শোকের মাসের কথাও উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধরু যে ত্যাগ তাতে আমরা মুক্ত কিন্তু তাঁকে যেভাবে হারিয়েছি তা কোনভাবেই মেনে নেয়ার মতো নয়।
প্রভাষক বন্ন্যা বড়ুয়া বলেছেন, শিক্ষা জীবন বলতে শুধু পড়ালেখাতেই নয়, তাই সাংস্কৃতিক শিক্ষা এখানে অনেক গুরুত্বপূর্ন। রবিন্দ্র নজরুল আমাদের সাংস্কৃতির প্রাণ। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক।
অনুপম বড়ুয়া শংকর বলেছেন, আামাদের সাংস্কৃতিক সংগঠনগুলো স্বাধীনতা এবং শৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম সাহস। স্বাধীনতা বিরোধী রাজাকাররা আমাদের সংস্কৃতির বিরোধী ছিল। দেশকে উন্নয়নে এগিয়ে নিতে সাংস্কৃতির উন্নয়নের বিকল্প নেই। তিনি বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সকলেই মনোজ্ঞ গান উপভোগ করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited