খাগড়াছড়ি প্রতিনিধি | ০৭:৪২ পিএম, ২০২২-০৮-২৮
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে নুসরাত জাহান (১৬) নামের এক কিশোরী মারা গেছে। রবিবার(২৮ আগস্ট ২২) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ির গোমতী নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা করে কিশোরীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়ার পরে সহপাঠীদের চিৎকার শুনে নদীর আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করলেও নিহত নুসরাত পানির গভীরে তলিয়ে যায়। তারপর প্রায় এক ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্মীরাসহ স্থানীয়রা নুসরাতের লাশ খুঁজে পায়।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার জানান, সকালে নুসরাত সহ ৫ সহপাঠী গোসল করতে নেমে দুই জন ডুবে যায়। এদিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
নিহত নুসরাত জাহান ঢাকার মিরপুর ১৪ এর মোঃ কাউসার আলমের মেয়ে। সে তার মামার বাড়ি বেড়াতে এসে পানিতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited