নিজস্ব প্রতিবেদক | ০৮:০১ পিএম, ২০২২-০৮-২৮
মায়ানমার সেনাবাহিনী ফায়ারকৃত ২টি অবিস্ফোরিত মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলায় এলাকায় এসে পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।
২৮ আগষ্ট (রবিবার) দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের পাশে ১টি ও অপর ১ টি মর্টার শেল জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে।
স্থানীয় ও পুলিশ জানান, গত দুই সপ্তাহ ধরে মায়ানমারের রাজ্যে সেনাবাহিনীদের গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ দুপুরে মায়ানমার সেনাবাহিনী ফায়ারকৃত ১টি মর্টার শেল তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের পাশে এবং অপর ১ টি জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। ঘুনধূম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আজিজ জানান, গত দুই সপ্তাহ ধরে মায়ানমার সেনাবাহিনী গোলাগুলি হচ্ছে। সেটি কারণে জামে মসজিদের পাশে দুটি মর্টারশেল এসে পড়েছে।
বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মায়ানমার সেনাবাহিনী ফায়ারকৃত ২টি মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। তবে ঘটনায় কোনো হতাহত হয়নি। তিনি আরো জানান, এই ঘটনায় এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মর্টার শেল গোলাটি উদ্ধারের চলমান রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited