নিজস্ব প্রতিবেদক | ০৮:৪১ পিএম, ২০২০-০৯-০১
বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামের অপসারণ ও শূণ্য পদে পুনরায় নির্বাচন দাবী করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাঙামাটি ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি তুলেন। অনৈতিক কর্মকান্ড, ছাত্রলীগ নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। প্রকাশ চাকমা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিনকে অনুপ্রবেশকারী, ষড়যন্ত্রকারী ও কুচক্রী উল্লেখ করে বলেন, "তিনি গত ২৯ আগস্ট সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি জেলা শাখা ছাত্রলীগের সভাপতি এবং কতিপয় নেতাকর্মীর নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট, মানহানিকর, বিভ্রান্তিমূলক বক্তব্যের ভিডিও ফুটেজ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার দৃষ্টি গোচরে এসেছে এবং উক্ত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য হস্তগত হয়েছে। এরপরপরই দায়িত্বশীল ছাত্রসংগঠনের ন্যায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে রাঙামাটি ছাত্রলীগ।
প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম একজন স্বামী পরিত্যক্তা। তিনি আলম ডক ইয়ার্ড এলাকায় একজন ভাড়াটিয়া মাত্র। পক্ষান্তরে তিনি নিজেকে বাড়ির মালিক হিসেবে দাবী করেন। তাছাড়া আলম ডক ইয়ার্ড এলাকায় বাসা ভাড়া নেবার পর বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের জন্য নিন্দিত। তিনি একজন জনপ্রতিনিধি। তার নিজস্ব দাপ্তরিক কার্যালয় এবং অফিস কর্ম সময় থাকার পরও রাত ১২টায় নিজ দাপ্তরিক কার্যালয় ও দাপ্তরিক কর্ম সময় ব্যতিরেকে নিজ বাসভবনে উনার কথা মতে নুরুল আলম (নৈতিকস্খলন জনিত কারণে ছাত্রলীগ হতে বহিস্কৃত) এর সাথে টিউবওয়েল বরাদ্দের মতো জরুরী কর্ম সম্পাদনের মিটিং কোন নৈতিক ও যৌক্তিক মানদন্ডে গ্রহণযোগ্য হতে পারে তা আমাদের বোধগম্য নয়। আমাদেও প্রশ্ন উক্ত নুরুল আলম রাঙ্গামাটি সদর উপজেলার কোন ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন? উক্ত নাসরিন ইসলাম কি পৌরএলাকায় টিউবওয়েল বরাদ্দ দেয়ার ক্ষমতা রাখেন কিনা?"
এসময় প্রকাশ চাকমা ২৯আগস্ট সংবাদ সম্মেলনে নাসরিন ইসলাম কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগকে ঢালাওভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করায় নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, ছাত্রনেতা ইমরোজ উদ্দিনসহ ছাত্রলীগের অন্যন্য নেতাকর্মীরা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited