স্মৃতিবিন্দু চাকমা | ০৬:০০ পিএম, ২০২২-০৮-২৯
রাঙ্গামাটির দূর্গম জুরাছড়িতে সহিংসতামুক্ত ও মর্যদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের যুবতী ও কিশোরী মেয়েদের ক্ষমতায়ন "যুবনারী ও কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য বান্ধব মানসম্মত সেবা সহজীকরন" বিষয়ে মাঠপর্যায়ে গণস্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিয়ে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার ২৯ আগষ্ট সকালে জুরাছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল খায়ের, নারী প্রগতি সংঘের মাষ্টার ট্রেইনার রিমি চাকমা, প্রোগ্রেসিভ এর প্রোগ্রাম অফিসার (ট্রেইনার) এন্টীনা চাকমা, প্রোগ্রেসিভ এর প্রকল্প সমন্বয়কারী সুব্রত খীসা প্রশিক্ষক হিসেবে প্রশিনার্থীদের প্রশিক্ণ প্রদান করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ প্রশিক্ষণের জ্ঞানগুলো লব্ধ করে পার্বত্য দুর্গম এলাকার জনগণ যাতে মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সে লক্ষ্যে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, স্বাস্থ্য সেবা পাওয়া দেশের প্রত্যােক মানুষের মৌলিক অধিকার। এ অধিকার থেকে কেউ যাতে বাদ না পরে সে লক্ষে কাজ করতে বলেন। তিনি আরো বলেন, যোগাযোগ ব্যাবস্থা ও দূর্গমতার কারণে এখনো প্রত্যান্ত গ্রামগুলোতে বাল্যবিবাহ হয়ে থাকে। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় গুরুদের সম্পৃক্ত করে তাদের মাধ্যেমে জনসচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারন জনগনকে জানাতে হবে।
প্রোগ্রেসিভ এর কর্মকর্তা সুব্রত খীসা বলেন, স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গার্লস ক্লাবের মাধ্যমে কিশোরী এবং তাদের অভিভাবকদের বাল্য বিবাহ নারীর ক্ষমতায়ন সহ স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
বাস্তবে দেখা যায় এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলে বাল্য বিবাহ সংগঠিত হয়ে থাকে। এসব বাল্যবিবাহ প্রতিরোধের জন্য প্রোগ্রেসিভ কমিনিউটি লিডারশীপ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নিয়ে জনসচেতনতা গড়ার লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছে। তারই একটি অংশ হিসেবে এই তিনদিনের প্রশিক্ষণ থেকে সঠিক জ্ঞান লব্দ করে জনগণ এর সুফল টুকু পায় সে আশাবাদ ব্যক্ত করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited