নুরুল কবির | ০৮:৪০ পিএম, ২০২২-০৮-৩০
রোয়াংছড়িতে বিএনপি’র গণমিছিল ও বিক্ষোভ
জ্বালানি তেল,গ্যাস, বিদ্যুৎ লোডশেডিং, পরিবহন ভাড়া বৃদ্ধি ও ভোলা ছাএদল নেতা নুরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বান্দরবানের রোয়াংছড়িতে বিএনপির গন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালিত হয়। জেলা ও উপজেলা বিএনপি ও অংগসংগঠনের শত শত নেতারা রোয়াংছড়ি বাজারে মিছিল করে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং। রোয়াংছড়িতে উপজেলা বিএনপি সহ-সভাপতি রবি সেন তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, ¯া^গত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা ।
এসময় বিএনপি নেতা রিটল বিশ্বাস, আবিদুর রহমান, চনুমং মার্মা, সেলিম রেজা, সরওয়ার জামানসহ জেলা উপজেলা বিএনপির নেতাকমিরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেছেন- সরকারের লাগাতার দুর্নীতির কারণে বাজার দরে প্রভাব পড়ছে। যার খেসারত দিচ্ছে জনগণ। জনগণকে কম দামে নিত্যপণ্য দেবে বলে ধোঁকা দিয়েছে আওয়ামী লীগ সরকার। দ্রব্যমূল্য কমানো না হলে লাগাতার কর্মসূচীর ঘোষানা দেন নেতৃবৃন্দ।
বক্তরা আরও বলেছেন এছাড়াও সর্বগ্রাসী দুর্নীতিতে সাধারণ কেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তারা সারাদিন যা আয় করে তা দিয়ে দু-বেলা পেট পুরে খেতে পারে না। মধ্যবিত্তরা রয়েছে আরও বেশী সমস্যায়, তারা সীমিত আয়ের ভিতরে চলতে হয়, কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা। তাই অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে তা নাগালের মধ্যে আনা এবং সর্বগ্রাসী দুর্নীতি বন্ধের দাবী জানান তা না হলে সাধারণ জনগণ এর সমুচিত জবাব দেবে বলে হুশিয়ারী দেন সমাবেশে ।
উল্লেখ্য, এদিকে একই দাবিকে জেলার লামা আলীকদম রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় গন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited