আল মামুন | ০৮:৪৫ পিএম, ২০২২-০৮-৩০
গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করে তাদের ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন করে। মঙ্গলবার (৩০ আগস্ট ২২) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বিএনপির সাত শতাধিক নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে অভিযোগ করে বক্তরা মানববন্ধনে বলেন, এখনো অনেক নেতাকর্মীর মা জানে না তাঁর ছেলে ফেরত আসার দোঁয়া করবে না কি মৃত সন্তানের জন্য দোঁয়া করবে। সময় মত প্রতিটি গুম ও খুনের জবাব দিতে হবে উল্লেখ করে চৌধুরী আলম থেকে শুরু করে ইলিয়াছ আলী পর্যন্ত শত শত নেতা-কর্মীকে গুম করা হয়েছে এবং এখন পর্যন্ত তাঁদের কোন হদিস পাওয়া যায়নি বলে বক্তারা এতে মন্তব্য করেন।
বক্তরা আরো বলেন, নির্বাচন কমিশন ইবিএমের রঙ্গ তামাশা চলছে। শুরুতেই বলছিলেন তিনশ আসতে ইবিএম হবে। এখন সুর নরম করে বলছে দেড়শ আসনে ইবিএম হবে। ইবিএমের মাধ্যমে কোন নির্বাচনে রঙ্গতামাশা হতে দেওয়া হবে না। আগামী দিনে ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে বলে হুশিয়ারী দেন বিএনপি নেতারা।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, আজকে স্বামীর জন্য কাঁদছে বাবার জন্য কাঁদছে, ভাইয়ের জন্য কাঁদছে, ছেলের জন্য কাঁদছে। আজকে দুঃখে দুঃখে প্রতিটি ঘরে ঘরে আত্মনার্তের চিৎকার শোনা যাচ্ছে। ইলিয়াছ আলী চৌধুরী আলমসহ যেসকল নেতাকর্মীরা এখনো গুমে আছে তাঁদেরকে অবিলম্বে ফিরেয়ে দেওয়ার দাবী জানান তিনি।
তিনি বলেন, আজকেও দীঘিনালাতে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে। কিছুক্ষণ আগে মানিকছড়িতে বিএনপির অফিসে অতর্কিত হামলা করে অফিস তছনছ করেছে আওয়ামীলীগ। অনেক নেতা কর্মি আহত হয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন-সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited