আলমগীর মানিক | ১২:৩৯ এএম, ২০২২-০৯-০১
আলমগীর মানিক
দাপ্তরিক কাজে অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১শে আগষ্ট বুধবার বোর্ডের রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ের আইসিটি কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য-প্রশাসন ইফতেখার আহমেদ(যুগ্ম-সচিব), সদস্য-পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন(উপ-সচিব), সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ(উপ-সচিব)।
দিনব্যাপী ই-নথি প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটিস্থ প্রধান কার্যালয়, বান্দরবান ও খাগড়াছড়ি ইউনিট কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, সরকারি কাজের সেবাকে ডিজিটাল করতেই ই-নথির উদ্যোগ নেওয়া হয়েছে। ই-নথিকে বলা হচ্ছে কাগজহীন সরকারি দপ্তর। এটি দিয়ে ইতোমধ্যেই বিভিন্ন দপ্তরে সরকারি কাজের গতি ও স্বচ্ছতা বেড়েছে।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও পেপারলেস অফিস করার ক্ষেত্রে ই-নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাগরিক সেবাকে আরও গতিশীল করতে ই-নথির ব্যবহার বাড়াতে হবে।
উন্নয়ন বোর্ডে সেবা প্রত্যাশীদের সেবা সহজীকরণ, গুণগত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে তিনি বলেন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited