নিজস্ব প্রতিবেদক | ০১:২৩ এএম, ২০২২-০৯-১৩
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের উপর দূর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল ১১টার দিকে শহরের বনরূপা কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে রাঙামাটি কোতয়ালী থানা জিডি করেছেন হামলার শিকার মোহাম্মদ সোলায়মান। জিডি নং ৪১৭/ ১০-০৯-২২ইং।
শনিবার রাতে থানায় দায়ের করা জিডি মুলে জানা গেছে, নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ সোলায়মান সকাল ১০টা ৪০ মিনিটের সময় রাঙামাটি শহরের বনরূপা কাঁচা বাজারে বাজার করতে গেলে সমতা ঘাটের আগে বাজারের মোড়ে একটি মোটর সাইকেল নিয়ে আসা অজ্ঞাত পাহাড়ি যুবক তাকে পিছন থেকে চাপা দেয়ার চেষ্টা করে। পায়ে ধাক্কা লেগে সোলায়মান রাস্তার পাশে ছিটকে পড়লে তিনি প্রাণে রক্ষা পান। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান ও মহা সচিব আলমগীর কবির। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনের প্রতি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited