আলমগীর মানিক | ০৬:২৬ পিএম, ২০২২-০৯-১৫
আলমগীর মানিক
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে পার্বত্য রাঙামাটি জেলায় ৯৫ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অনুপস্থিত ছিলো বলে জানাগেছে। বিষয়টি রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের শিক্ষা বিভাগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এবছর রাঙামাটি জেলায় ৩৩টি কেন্দ্রে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি জেনারেল এ-৬০, কারিগরি ভোকেশনালে-২১ এবং মাদ্রাসার দাখিলে-১৪ জন শিক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি। প্রাপ্ত তথ্যানুসারে, রাঙামাটির ২১ কেন্দ্রে এসএসসি জেনারেলে মোট পরীক্ষার্থী ৬৫৬১ জন হলেও পরীক্ষায় অংশ নিয়েছে ৬৫০১ জন।
কারিগরি ভোকেশনালে ৭ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১০১০ জনের মধ্যে অংশ নিয়েছে ৯৮৯ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে ৫১২জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৪৯৮ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, এসএসসিতে ৩০৩৯ জন ছাত্রের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩০১৪ এবং ৩৫২২ ছাত্রীর মধ্যে অংশ নিয়েছে ৩৪৮৭জন। ভোকেশনালে ৬৩৫ ছাত্র ও ৩৭৫ ছাত্রী নিয়ে সর্বমোট ১০১০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রথমদিনে অংশ নিয়েছে ৬২৪ জন ছাত্র ও ৩৬৫জন ছাত্রী।
দায়িত্বশীল সূত্রে জানাগেছে, এবারে ৩৩টি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তিনটি কেন্দ্রে বেশি অনুপস্থিতির সংখ্যা ছিলো। তারমধ্যে রাঙামাটি সদর উপজেলাধীন শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬জন শিক্ষার্থী প্রথমদিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলোনা।
এছাড়াও কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন এবং বাঘাইছড়ি উপজেলাধীন শিজকমুখ উচ্চ বিদ্যালয়ে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
পর্যালোচনায় দেখা গেছে, এবার রাঙামাটিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ছাত্রী শিক্ষার্থীদের অনুপস্থিতি বেশি ছিলো।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited