আলমগীর মানিক | ০৩:১০ পিএম, ২০২২-০৯-১৬
আলমগীর মানিক
চাঁদা না পেয়ে প্রকাশ্য দিবালোকে অটোরিক্সায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে রাঙামাটি শহরের উপকন্ঠে আসামবস্তি কাপ্তাই সড়কে দিনেদুপুরে এই সন্ত্রাসী কর্মকান্ড সম্পাদন করে জেএসএস এর সন্ত্রাসীরা। ঘটনার আঘা ঘন্টা পর খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও সিএনজি অটোরিক্সাটি সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়।
গাড়িটির চালক কামাল হোসেন জানিয়েছেন, যাত্রী নিয়ে আসামবস্তি থেকে কাপ্তাই যাওয়ার সময় আগর বাগান এলাকায় পৌছুলে সশস্ত্র তিনজন সন্ত্রাসী রাস্তায় দাড়িয়ে গাড়ির গতিরোধ করে এসময় তারা জেএসএস’র টোকেন দেখতে চায়। চালক টোকেন নাই জানিয়ে এক হাজার টাকা দিতে চাইলেও সেটি গ্রহণ না করে চালককে প্রচন্ড মারধর করে অটোরিক্সাটিতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। মুহুর্তের মধ্যেই গাড়িটি সম্পূর্ন পুড়ে যায়।
এদিকে এই ঘটনার প্রতিবাদে রাঙামাটি আসামবস্তি-কাপ্তাই সড়কে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা জেএসএস এর সন্ত্রাসীদের গ্রেফতার, জ¦ালিয়ে দেওয়া অটোরিক্সার ক্ষতিপূরণ ও চালকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্ট্যকালের জন্য যাত্রীবাহি অটোরিক্সা চলাচল বন্ধ রেখেছে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
এদিকে এরআগেও চলতি মাসের গত ২ সেপ্টেম্বর শুক্রবার এই একই আসামবস্তী কাপ্তাই সড়কের বড়আদমের তঞ্চঙ্গ্যাপাড়ায় জেএসএস এর সহকারী কমান্ডার বিপ্লব চাকমা এবং কালেক্টর রিটন চাকমার নেতৃত্বে আনুমানিক ১০ সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ চাঁদা পরিশোধ না করায় ০৬টি সিএনজি অটোরিকশা এবং ০১টি পাথর বোঝাই ট্রাক আটক করে। পরবর্তীতে সেনাবাহিনীর দুইটি টহল দল ঘটনাস্থলে গমন করে সিএনজি অটোরিকশাগুলো উদ্ধার করে। দিনেদুপুরে প্রকাশ্য দিবালোকে এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় রাঙামাটির সর্বত্রই গাড়ি চালকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited