আলমগীর মানিক | ১১:০৫ এএম, ২০২২-০৯-১৮
আলমগীর মানিক
রাঙামাটি শহরে চাঁদার দাবিতে আগুন লাগিয়ে অটোরিক্সা জ্বালিয়ে দেওয়ার ৩৫ ঘন্টার ব্যবধানে আবারো সিএনজি অটোরিক্সার উপর হামলার ঘটনায় বিক্ষুব্ধ অটোরিক্সা চালকরা রাঙামাটি শহরে অনির্দিষ্ট্যকালের জন্য অটোরিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে।
রোববার ভোর থেকে রাঙামাটি শহরের রাস্তায় টায়ার জ¦ালিয়ে অটোরিক্সা চলাচল বন্ধ রেখে শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করেছে অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সদস্যরা। সকাল থেকে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশী টহল জোরদার করা হয়েছে। এরআগে, শনিবার দিবাগত রাত সাড়ে দশটার সময় রাঙামাটি শহরের লুম্বিনী বিহারস্থ গ্যাস পাম্পের অদূরে উপজাতীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে চট্টগ্রাম-থ: ১১০৪০৮ নাম্বারের অটোরিক্সাটি ভাংচুর করে এবং চালক আবুল হোসেনকে মারধর করে।
এই ঘটনার প্রতিবাদে বোরবার সকাল ৬ টা থেকে রাঙামাটি শহরে অনির্দিষ্ট্যকালের জন্য অটোরিক্সা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় রাঙামাটি জেলা অটোরিক্সা চালক কল্যাণ সমিতি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে আসামবস্তি কাপ্তাই সড়কে একটি অটোরিক্সা জ্বালিয়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাঙামাটি শহরে আমরা বিক্ষোভ মিছিল করে প্রশাসনকে তিন দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এরই মধ্যে শনিবার রাতে আমাদের অটোরিক্সা চালক সমিতির কার্যকরী কমিটির সদস্য আবুল হোসেনরক মারধর করে তার অটোরিক্সাটি ভাংচুর করে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited