আল মামুন | ১২:১৩ এএম, ২০২২-০৯-১৯
অবৈধ পথে আসা খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৫৩ লাখ ১২ হাজার ৩২৫ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবির রামগড় ৪৩ ব্যাটালিয়ন। রবিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়েছে। বিজিবি রামগড় ব্যাটালিয়ন বাস্কেট গ্রাউন্ডে জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল রিয়ার, ৫৫০ বোতল ফেন্সিডিল, ১০৫ পিচ ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা, ৭০ লিটার চোলাই মদ, ৯৫ প্যাকেট চোলাই মদ ও ৫ বোতল সঞ্জবনী সোরা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বিজিবি ৪৩ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।
এ সময় খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীক কারবারী, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, সহকারী পুলিশ সুপার মাটিরাঙা সার্কেল মিজানুর রহমান, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল হালিম রাজ, রামগড় থানার ওসি মিজানুর রহমান সহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited